
ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব ও লঙ্ঘনের দায়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন একটি প্যানেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে পেশ করা ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করেছে ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ)।
কমিশনের সুপারিশ অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় আরএসএসের সম্পদ বাজেয়াপ্ত করা এবং সংগঠনটির সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আরএসএস ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক অভিভাবক সংগঠন হিসেবে পরিচিত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংগঠনে জীবনের একটি বড় সময় কাটিয়েছেন। তিনি তরুণ বয়স থেকেই এই সংগঠনের একনিষ্ঠ কর্মী ছিলেন।
ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনে ভারতকে টানা সপ্তমবারের মতো ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। এই তালিকায় ভারত ছাড়াও চীন, পাকিস্তান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো ১৮টি দেশের নাম রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে বৈষম্যমূলক আইন প্রয়োগ করছে।
কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, আরএসএস এবং বিজেপির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নাগরিকত্ব (সিএএ), ধর্মান্তরবিরোধী এবং গরু জবাই-বিরোধী আইনের মতো বিভিন্ন বৈষম্যমূলক আইন তৈরি ও প্রয়োগে ভূমিকা রাখছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, উমর খালিদ ও শারজিল ইমামের মতো অধিকারকর্মীরা পাঁচ বছর ধরে বিনা বিচারে কারাগারে বন্দী রয়েছেন।
ভারত সরকার এখনো এই সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ২০২৫ সালের মার্চ মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফের মূল্যায়নকে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছিল।
মার্কিন এই কমিশন একটি স্বাধীন সরকারি সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে হোয়াইট হাউসের কাছে নীতিগত পরামর্শ দেয়। যদিও তাদের এই সুপারিশগুলো মানতে ট্রাম্প প্রশাসন বাধ্য নয়। তবে এটি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা।
সূত্র: স্ক্রল ডট ইন

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে