
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ক্ষণ ঘনিয়ে আসছে। সেই সঙ্গে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের সম্ভাব্য বিজয়ী নিয়ে জল্পনা বাড়ছে। যদিও নোবেল কমিটি মনোনীত ব্যক্তি ও সংস্থার নাম গোপন রাখাই অর্ধশতাব্দীর রীতি। তবে বিভিন্ন সূত্রের ধারণা অনুযায়ী, এ বছর ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থা মনোনয়ন পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার প্রকাশ্যে পুরস্কারটি পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেও, অনেক বিশেষজ্ঞ মনে করেন তারঁ পুরস্কার জয়ের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে, বাজি বা জুয়ার প্ল্যাটফর্মগুলো ট্রাম্পকে এগিয়ে রাখছে।
অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউট (পিআরআইও)-এর পরিচালক নিনা গ্রেগার ট্রাম্পের সম্ভাবনার বিপরীতে সুনির্দিষ্ট কিছু নামের পূর্বাভাস দিয়েছেন। তিনি সুদানের জরুরি সাড়াদান কক্ষ (ইআরআর) এবং সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)-কে এবারের শক্তিশালী প্রার্থী হিসেবে চিহ্নিত করেছেন।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিআরআইও পরিচালক নিনা গ্রেগার বলেন, ‘এবারের শান্তি পুরস্কার যদি জরুরি সাড়াদান কক্ষের মতো একটি মানবিক উদ্যোগকে দেওয়া হয়, তবে তা সংঘাতের সময়ে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের গুরুত্ব এবং কঠিন সময়ে মানবতার সেবা করার জন্য সাধারণ নাগরিকদের শক্তির বিষয়টি তুলে ধরবে।’
তিনি আরও ব্যাখ্যা করেন, এই স্বেচ্ছাসেবক দলগুলো রান্না করা খাবার বিতরণ, জরুরি মুহূর্তে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় সহায়তা করেছে, চিকিৎসা সেবা দিয়েছে, অবকাঠামো মেরামত করেছে এবং সম্প্রদায়ের জন্য অন্যান্য পরিষেবা সরবরাহ করেছে।
গ্রেগার সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)-এর ভূমিকার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘এমন সময়ে যখন মুক্ত গণমাধ্যম ঐতিহাসিক আক্রমণের শিকার, তখন সিপিজেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলে একটি জোরালো বার্তা যাবে যে, সাংবাদিকদের বিশ্বকে অবহিত করা থেকে বিরত রাখলে শান্তি ও গণতন্ত্র বিপন্ন হবে।’
বাজিতে এগিয়ে ট্রাম্প
বিশেষজ্ঞদের পূর্বাভাসের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে আন্তর্জাতিক জুয়ার বাজারে। অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের জেতার সম্ভাবনা কম মনে করলেও, জুয়ার প্ল্যাটফর্মগুলো এতে দ্বিমত পোষণ করছে।
জনপ্রিয় জুয়ার সংস্থা ল্যাডব্রোকস বর্তমানে ট্রাম্পকে সুদানের জরুরি সাড়াদান কক্ষের সঙ্গে যৌথভাবে জনপ্রিয় প্রার্থী হিসেবে স্থান দিয়েছে।
অন্যদিকে, অডসপিডিয়া-এর পূর্বাভাসে ট্রাম্প সুদানের জরুরি সাড়াদান কক্ষের চেয়ে সামান্য এগিয়ে আছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচক প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সেই আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া, বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে।
৫ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
১ ঘণ্টা আগে