আগামী ছয় মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার গোপন নথি প্রকাশের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার এই নির্বাহী আদেশ দেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
এই নথি প্রকাশের জন্য ওই ঘটনায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে মার্কিন সরকারকে চাপ দেওয়া হচ্ছিল। ৯/১১-এর ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
এ বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যেখানে আমি ছয় মাসের মধ্যে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগকে নির্দেশ করে ১১ সেপ্টেম্বরের হামলার বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের গোপন নথি প্রকাশ করার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ওই সন্ত্রাসী হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের পরিবার যে অবর্ণনীয় কষ্ট ও ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা আমরা কখনোই ভুলে যাব না।
চলতি বছরই ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হবে। ওই হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে যুদ্ধ শুরুর নির্দেশ দেন। অভিযোগ ছিল, আল-কায়দা নেতাদের সাহায্য করছে তালেবান। গত মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনাকে ফিরিয়ে আনা হয়েছে।
ধারণা করা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার চালানো বিমান হামলার সঙ্গে মার্কিন মিত্র সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে। তবে ৯/১১ হামলার বিষয়ে গঠিত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি সরকার অথবা কোনো কর্মকর্তা এই হামলার জন্য অর্থায়ন করেনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে