মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর গতকাল শনিবার ভয়েস অব আমেরিকার (VOA) ১ হাজার ৩০০–এর বেশি কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিল বন্ধ করা হয়েছে।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎস বলেছেন, তাঁর প্রায় পুরো কর্মশক্তিকে ছুটিতে পাঠানো হয়েছে। ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদমাধ্যমের কার্যক্রম একপ্রকার অচল করে দেওয়া হচ্ছে।
তিনি লিংকডইনে এক পোস্টে বলেন, ৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকার কণ্ঠ থামিয়ে দেওয়া হলো। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
এদিকে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) ও রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বাতিল করেছে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি রাশিয়া, ইউক্রেনসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রচার করত। আর রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সংবাদ পরিবেশন করত।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী স্বৈরশাসনের দেশগুলোর নাগরিকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ সরবরাহকারী এই সংস্থাগুলোর কার্যক্রম বড় ধাক্কা খেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভয়েস অব আমেরিকার–এর সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি তাঁর অফিশিয়াল সিস্টেম ও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই–এ এক পোস্টে তিনি বলেন, ‘আমি সব সময় সত্যের পক্ষেই থেকেছি, যেকোনো সরকারের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট করেছি। যদি এটা কারও জন্য হুমকি হয়, তবে তাই হোক।’
ট্রাম্পপন্থী সাবেক সংবাদ উপস্থাপক কারি লেককে ভয়েস অব আমেরিকার–এর নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বলেছেন, ইউএসএজিএম আমেরিকার করদাতাদের জন্য একটি বিশাল বোঝা, এটি পুনর্গঠনযোগ্য নয়।
তিনি আরও বলেন, সংস্থাটিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হবে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, রাশিয়া এই সংস্থাটিকে ‘অগ্রহণযোগ্য সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়া–অধিকৃত ইউক্রেনের ভূখণ্ডে তাদের কনটেন্ট শেয়ার করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি বলেছেন, বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তান—এসব দেশে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ সত্যিকারের স্বাধীন সংবাদ সরবরাহ করে।
এর আগে গত শুক্রবার, ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম–সহ আরও ছয়টি ফেডারেল সংস্থার কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তাঁর প্রশাসনের দাবি, এই পদক্ষেপ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর জন্য নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে