সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার (৩০ আগস্ট) একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি নাচ দেখিয়ে দর্শক মাতিয়েছেন এই রিপাবলিকান নেতা। তাঁর সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, ওয়াশিংটন ডিসিতে দাতব্য সংস্থা ‘মমস ফর লিবার্টি’র বার্ষিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা টিফানি জাস্টিসের সঙ্গে নাচেন ৭৮ বছর বয়সী এ নেতা।
এদিন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প যেভাবে নেচেছেন, তাতে মুগ্ধ তাঁর সমর্থকরা। তেমনই একজন ট্রাম্প-সমর্থক নাচের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দারুণ নাচের মাধ্যমে ট্রাম্প মমস ফর লিবার্টির অনুষ্ঠান শেষ করলেন। কমলা হ্যারিস নিশ্চয় চাইবেন না, আপনি এই ভিডিওটি শেয়ার করেন।
তবে এই বয়সে এমন ‘অদ্ভুত’ ভঙ্গিতে নাচানাচি করায় সাবেক প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘পরিবারের ভয়ংকর, ভারসাম্যহীন চাচার সবচেয়ে খারাপ সংস্করণ হলেন ট্রাম্প।’
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
এতদিন ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী জো বাইডেনের বয়স নিয়ে তুমুল সমালোচনা করছিল রিপাবলিকান শিবির। তবে তিনি সরে দাঁড়ানোর পর তুলনামূলক কম বয়সী কমলা হ্যারিস প্রার্থী হলে উল্টো চাপের মুখে পড়ে রিপাবলিকানরা।
কারণ, এতদিন বাইডেনকে ‘দুর্বল’, ‘বয়স্ক’, ‘বৃদ্ধ’ বলে যেভাবে কটাক্ষ করতো রিপাবলিকান প্রচারণা শিবির, এখন ৭৮ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে সেই একই আক্রমণ করছে ডেমোক্র্যাটরা। ফলে নিজেকে ‘তরুণ’ দেখাতে সর্বোচ্চ চেষ্টা করতে হচ্ছে রিপাবলিকান প্রার্থীকে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে