
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখনো ১৮০ জনের বেশি মানুষের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে কাদামাটিতে ঢেকে থাকা ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
গভর্নর আরও জানান, মঙ্গলবার পর্যন্ত ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ বন্যায় আরও ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। শুধু কেয়ার কাউন্টি থেকেই এখন পর্যন্ত ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের এক-তৃতীয়াংশের বেশি শিশু। কেয়ার কাউন্টির বাইরে অন্তত ২২ জন মারা গেছেন বলে স্থানীয় শেরিফ কার্যালয় ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এখনো অনেককে খুঁজে পাওয়া যায়নি তাই পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
কেয়ার কাউন্টিতে নিহতদের মধ্যে রয়েছেন ক্যাম্প মিস্টিকের ২৭ শিশু ও তত্ত্বাবধায়ক। মৃতের পাশাপাশি নিখোঁজের সংখ্যাও কেয়ার কাউন্টিতে কম নয়। ২৫ হাজার বাসিন্দার এই এলাকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গভর্নর গ্রেগ অ্যাবট জানান, শুধুমাত্র কেয়ার কাউন্টিতেই এখন পর্যন্ত ১৬১ জনের নাম একটি তালিকা করা হয়েছে যারা নিখোঁজ। এর মধ্যে ক্যাম্প মিস্টিকের পাঁচ শিশু ও একজন ক্যাম্প কাউন্সিলর নিখোঁজ রয়েছেন। ক্যাম্পের বাইরের আরেকটি শিশুও নিখোঁজ রয়েছে।
গভর্নর অ্যাবট আরও জানান, কেয়ার কাউন্টির বাইরে আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।
গত শুক্রবার ভোরে মাত্র এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অঞ্চলটিতে এক ফুটেরও বেশি বৃষ্টি হয়। টানা মুষলধারে বৃষ্টির ফলে গুয়াদালুপ নদীতে বন্যার সৃষ্টি হয়। বজ্রঝড় ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় নিখোঁজদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছে।
কেরভিল শহরের ব্যবস্থাপক ডাল্টন রাইস জানান, যতটুকু বৃষ্টির কথা বলা হয়েছিল, বাস্তবে তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে। পুরো ঘটনাটি মাত্র দুই ঘণ্টার মধ্যে ঘটে যায়।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় উষ্ণতা ও আর্দ্রতা বাড়তে থাকায় টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এমন চরম বন্যা পরিস্থিতি বাড়ছে।
এদিকে এ পরিস্থিতির নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কেয়ার কাউন্টির শেরিফ ল্যারি লাইথা। জরুরি প্রস্তুতি ও আবহাওয়া সতর্কতা ব্যবস্থার মাধ্যমে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।
লাইথা বলেন, শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে তাদের অফিসে ৯১১ ইমার্জেন্সি কল আসতে শুরু করে। অথচ এর কয়েক ঘণ্টা আগেই স্থানীয় আবহাওয়া দপ্তর ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করেছিল।
গভর্নর অ্যাবট জানান, রাজ্যের জরুরি সাড়া ব্যবস্থাপনা ও দুর্যোগ তহবিল নিয়ে তদন্ত করতে এই মাসেই টেক্সাস আইনসভায় বিশেষ অধিবেশন বসবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৩ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩০ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে