
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ থামানোর দায়িত্ব এখন ইরানের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হলে ইরানকেই উদ্যোগ নিতে হবে। যুদ্ধ বিরতির জন্য তাদেরকেই এগিয়ে আসতে হবে এবং ওয়াশিংটনকে আশ্বস্ত করতে হবে। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিংয়ের শুরুতে তিনি এসব কথা বলেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কার্যত ‘হাতজোড়’ করছে। তবে যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটবে কি না, তা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন। ট্রাম্প বলেন, ‘তারা একটি চুক্তির জন্য হাতজোড় করছে। আমি জানি না আমরা সেটি করতে পারব কি না। আমি জানি না আমরা সেটি করতে আদৌ ইচ্ছুক কি না।’
যুক্তরাষ্ট্র বা ট্রাম্প নিজে যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের জন্য উদগ্রীব—এমন সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘মূলত ইরানই আলোচনার পথ খুঁজছে। এখন তাদের সামনে একটি চুক্তির সুযোগ রয়েছে, কিন্তু সেটি হবে কা নি তা পুরোপুরি তাদের ওপরই নির্ভর করছে। আমরা দেখব সঠিক কোনো চুক্তিতে পৌঁছানো যায় কি না।’
ইরানি নেতাদের ‘দক্ষ আলোচক’ হিসেবে অভিহিত করলেও দেশটির সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওরা (ইরান) আলোচনায় পারদর্শী হলেও যোদ্ধা হিসেবে বাজে।’
শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে—এমন দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা দেখব তারা এটি (চুক্তি) করতে চায় কি না। আর যদি তা না হয়, তবে হামলা চলতে থাকবে।’

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের তেল আবিব, মধ্যাঞ্চলীয় এলাকা ও জেরুজালেমে বৃহস্পতিবার প্রায় সারাদিন থেমে থেমে সতর্ক সংকেত বেজেছে।
২ ঘণ্টা আগে
ইরানের এই পদক্ষেপকে ‘উপহার’ ও ‘ভালো ইঙ্গিত’ হিসেবে অভিহিত করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত কেবিনেট মিটিংয়ে তিনি এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করে সুবিধা পাওয়ার পর, এবার পাল্টা সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সহায়তার জন্য রাশিয়া ড্রোন, ওষুধ...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের স্থল আক্রমণের ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ওই সামরিক সূত্রটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি যোদ্ধারা নিজ মাটিতে মার্কিনিদের জন্য একটি ‘ঐতিহাসিক জাহান্নাম’ তৈরি করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে