৯/১১ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে যে অনৈক্য তৈরি হয়েছে, তা নিয়ে চিন্তিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। স্থানীয় সময় শনিবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এমনটি বলেন।
বুশ পেনসিলভানিয়ার যেখানে ভাষণটি দেন, সেখানে ৯/১১ হামলার জন্য হাইজ্যাক করা চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়। তিনি ভয়াবহ ওই হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেন, যখন আমেরিকার ঐক্যের কথা আসে, সেইখান থেকে নিজেকে অনেক দূরে মনে হয়। এটি আমাদের জাতি ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করে তুলছে।
৯/১১ হামলার জন্য হাইজ্যাক করা চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়। ছিনতাই হওয়া চতুর্থ উড়োজাহাজের যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর সেটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, ছিনতাইকারীরা চতুর্থ উড়োজাহাজটি দিয়ে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনের ওপর আঘাত হানতে চেয়েছিল।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে