
বিমান হামলার পাশাপাশি পাকিস্তানের প্রযুক্তিগত সংস্থাগুলোতে একাধিকবার সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে ভারত। তবে, সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজাহ ফাতিমা খাজা এমন দাবি করেছেন।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান বলছে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেছেন, ‘ভারতের সাইবার হামলা ব্যর্থ করতে সতর্ক অবস্থানে রয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিসহ সংশ্লিষ্ট সব প্রযুক্তি সংস্থা ও টিম। এরই মধ্যে ভারতের একাধিক সাইবার হামলা সফলভাবে ব্যর্থ করেছে তারা।’
তিনি আরও বলেন, ‘ভারত এখন পর্যন্ত কোনো সাইবার আক্রমণে সফল হতে পারেনি। ভবিষ্যতেও তাদের এমন প্রচেষ্টা সফল হবে না।’
গত ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। এর জেরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় রাত পৌনে ২টায় পাকিস্তানের ছয় স্থান—পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহরে আঘাত হানে একের পর এক ক্ষেপণাস্ত্র। স্থানীয়রা জানান, কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের বিকট আওয়াজ, অনুভূত হয়েছে কম্পন।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট ইনস্টিটিউট-পিটিআই জানিয়েছে, ভাওয়ালপুরে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ–ই–মোহাম্মদের প্রধান কার্যালয়, মুরিদকে শহরে পাকিস্তানভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্কর–ই–তৈয়বার প্রধান কার্যালয়সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এসব হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি ভারতের।
এদিকে, ভারতের এই হামলাকে ‘কাপুরোষিত’ আখ্যা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের ইতিহাস জুড়েই এ ধরনের কাপুরুষোচিত হামলার উদাহরণ রয়েছে, কিন্তু আমাদের বাহিনী সবসময় যথাযথ জবাব দিয়েছে। এবারও জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে এবং আগামীতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অব্যাহত থাকবে এমন দৃঢ় অবস্থান।’
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৩৭ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
১ ঘণ্টা আগে