
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য একটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, লাইভ ফায়ারিং মহড়ার সময় ক্ষেপণাস্ত্রটি ‘দূরপাল্লায় উচ্চগতিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ এই পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। পাশাপাশি এই প্রকল্পে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
দেশটির সামরিক বাহিনীর দাবি, নতুন ক্ষেপণাস্ত্রটি আগের সিস্টেমগুলোর তুলনায় উন্নত। এতে রয়েছে আধুনিক গাইডেন্স ব্যবস্থা এবং বাড়তি গতিশীলতা। এর ফলে এটি ‘হুমকি এড়িয়ে চলতে, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং নির্ভুল ও প্রাণঘাতী আঘাত হানতে’ সক্ষম। এই উৎক্ষেপণকে দেশটির নির্ভুল হামলা চালানোর সক্ষমতার প্রদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহিনী প্রচলিত যুদ্ধক্ষেত্রে ‘বিশ্বাসযোগ্য সমুদ্রভিত্তিক প্রতিরোধক্ষমতা’ ধরে রাখতে এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান নিয়মিত নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে