
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বহুল আলোচিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত হওয়ার পরপরই ডিজিটাল মাধ্যমে এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে এবং এর ধারাবাহিকতায় আগামী সপ্তাহে কারিগরি স্তরের আলোচনা শুরু হবে।’
ঐতিহাসিক এই শান্তি আলোচনার পুরো প্রক্রিয়ায় প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে এই আলোচনাকে সফল করতে মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক যেসব দেশ সমর্থন ও সহযোগিতা করছে, তাদেরও ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধাবস্থার অবসানে এই চুক্তির গুরুত্ব তুলে ধরে শাহবাজ শরিফ তাঁর বার্তার শেষে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তিচুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।’
উল্লেখ্য, পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার কয়েকটি ধাপের সফল আয়োজন করেছিল। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা এই ঘোষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দুই দেশের মধ্যকার যুদ্ধাবস্থা অবসানের সবচেয়ে বড় আভাস হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত ১১ ও ২১ এপ্রিল দুই ধাপে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আয়োজন করেছিল পাকিস্তান। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে