
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকেরা এই বিক্ষোভের আয়োজন করেন, যাঁরা দীর্ঘদিন ধরে দেশটির বর্তমান ক্ষমতাসীন কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরোধিতা করে আসছেন।
এনডিটিভি জানিয়েছে, ওয়াশিংটনে মুনিরের অবস্থান করা হোটেলের সামনে পাকিস্তানি ও প্রবাসী পাকিস্তানিদের একটি বড় দল জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘আসিম মুনির তুই কাপুরুষ, তোর লজ্জা থাকা উচিত, তুই গণহত্যাকারী।’ আবার কেউ কেউ তাঁকে ‘পাকিস্তানিওঁ কি কাতিল’ বা ‘পাকিস্তানিদের খুনি’ বলে স্লোগান দিচ্ছিলেন।

আরও একটি ভিডিওতে দেখা যায়, একটি মোবাইল ইলেকট্রনিক বিলবোর্ড হোটেলের কাছেই দাঁড়িয়ে আছে যেখানে লেখা, ‘আসিম মুনির, গণহত্যাকারী’ এবং ‘গণতন্ত্র মরে যায় যখন বন্দুক কথা বলে।’
এই বিক্ষোভের ডাক আগেই দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এমনকি সেনাপ্রধানের সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভের আহ্বান জানানো হয়।
পাকিস্তানি দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান সেনাপ্রধান মুনির। পাঁচ দিনের এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা।
তবে মুনিরের সফরের সময়কাল যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উদ্যাপনের কাছাকাছি হলেও ডন উল্লেখ করেছে, এই সফর আনুষ্ঠানিকভাবে ওই আয়োজনের অংশ নয়।
এর আগে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছিল, ওয়াশিংটন মিলিটারি প্যারেডে অংশ নিতে আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু হোয়াইট হাউস সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। ডন জানিয়েছে, তিনি ওই দিন ওয়াশিংটনে থাকলেও ওই সামরিক কুচকাওয়াজে অংশ নেননি।
সফরটি ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার’-এর উদ্দেশ্যেই সীমাবদ্ধ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও খবর পড়ুন:

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে