
২০২০ সালে এক ফরাসি নারী পর্যটককে তাঁর সন্তানদের সামনে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন পাকিস্তানের লাহোর হাইকোর্ট।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন আবিদ আলী ও শাদাকাত আলী। ২০২০ সালের সেপ্টেম্বরে লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে এই আলোচিত ঘটনাটি ঘটে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই নারী পর্যটকের গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি গভীর রাতে মহাসড়কে আটকা পড়েন। সাহায্যের জন্য ফোন করার সময় দুই অভিযুক্ত সেখানে এসে গাড়ির জানালা ভেঙে তাঁকে এবং তাঁর সন্তানদের পাশের একটি মাঠে নিয়ে যায়। এরপর তারা ওই নারীকে যৌন নির্যাতন করে।
২০২১ সালের মার্চে একটি নিম্ন আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে তারা লাহোর হাইকোর্টে আপিল করে শাস্তি লঘুর আবেদন জানায়। তবে বুধবার বিচারপতি সৈয়দ শাহবাজ আলী রিজভি ও তারিক মাহমুদ বাজওয়া তাদের আবেদন খারিজ করে দেন।
আদালতের এক কর্মকর্তা জানান, ‘২০২০ সালে লাহোরে পাকিস্তানি বংশোদ্ভূত এক ফরাসি নারীর ধর্ষণের বহুল আলোচিত মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির আপিল লাহোর হাইকোর্ট খারিজ করেছেন এবং নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।’
ঘটনাটি পাকিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল এবং ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জোরালো হয়ে ওঠে সে সময়।
ঘটনার পর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওই নারীকে রাতে একা গাড়ি চালানোর জন্য সমালোচনা করেছিলেন বলে জনমনে ক্ষোভ আরও বাড়ে। পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছিলেন, একজন পুরুষের সঙ্গ ছাড়া রাতে বের হওয়া উচিত হয়নি। লাহোরের তৎকালীন পুলিশ প্রধানও বলেছিলেন, পাকিস্তানে কেউ তাদের ‘বোন বা মেয়েদের এত রাতে একা ভ্রমণ করতে দেবে না’ এবং ওই নারী সম্ভবত পাকিস্তানকে নিজের দেশের মতো নিরাপদ ভেবেছিলেন।
ঘটনার পর পাকিস্তান নতুন ধর্ষণবিরোধী আইন প্রণয়ন করে। আইনে যৌন সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি ধারাবাহিক ধর্ষকদের ক্ষেত্রে রাসায়নিক খোজাকরণ (কেমিক্যাল ক্যাস্ট্রেশন) করার বিধানও রাখা হয়।
কেমিক্যাল ক্যাস্ট্রেশন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে ওষুধ প্রয়োগের মাধ্যমে একজন ব্যক্তির যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো কমিয়ে দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এই উদ্যোগকে সমর্থন করলেও মানবাধিকারকর্মীদের একটি অংশ এর কার্যকারিতা ও অপরাধ প্রতিরোধে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে