উইঘুর ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীনের জিনজিয়াংয়ে বাস করা উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে সি চিনপিং সরকার। তবে বেইজিং এটি অস্বীকার করে।
এদিকে চীনের মিত্র দেশ পাকিস্তান। মুসলিমপ্রধান দেশ হয়েও উইঘুর ইস্যু নিয়ে কমই কথা বলে পাকিস্তান সরকার। উইঘুর ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে সাক্ষাৎকারে ইমরান খান বলেন, চীনের সঙ্গে আমাদের একটি বোঝাপড়া আছে। আমরা একে অপরের সঙ্গে কথা বলব, কিন্তু বন্ধ দরজার পেছনে কারণ এটি তাদের প্রকৃতি ও সংস্কৃতি।
সাক্ষাৎকারে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে স্বীকৃতির বিষয়টি নিয়েও কথা বলেছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেন, তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি না দিলে দেশটি ২০ বছর আগের অবস্থায় ফেরত যেতে পারে। আর এটি পাকিস্তানের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে।
ইমরান খান বলেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এটি না হলে দেশটি আবারও ২০ বছর আগের জায়গায় ফেরত যাবে। এমনটি হলে এটি একটি বিপর্যয় হবে।
ইমরান খানের মতে, আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সেটি জঙ্গিগোষ্ঠী আইএসের উর্বরভূমিতে পরিণত হবে। আর এটি পুরো বিশ্বের জন্য শঙ্কার বিষয় হবে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গত আগস্টে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয় তালেবান। এ নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে ইমরান খান বলেন, আমরা শঙ্কা করছিলাম সেখানে ব্যাপক রক্তপাত হবে। তবে শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদল হওয়ায় আমরা অনেক স্বস্তি পেয়েছি।
জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে ঘাঁটি বানাতে দেওয়া হবে কি না, এমন প্রশ্নে ইমরান খান বলেন, `আমার মনে হয় এখানে তাদের ঘাঁটি থাকার দরকার নেই। কারণ আমরা কোনো সংঘর্ষের কারণ হতে চাই না।'
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে উপকূলীয় দেশগুলো থেকে কোনো রকম চাপ দেওয়া হচ্ছে না বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে