পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেলে ‘মানসিকভাবে নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী নাঈম হেয়ারদার পাঞ্জোথা। তাঁর অভিযোগ, ইমরান খানকে কারাগারের তৃতীয় শ্রেণির একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্যও ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এআরওয়াই নিউজের বরাত দিয়ে গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রীকে দেওয়া খাবারের মান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁর আইনজীবী। খাদ্যসংক্রান্ত করা একটি আবেদন এখনো আদালতে বিচারাধীন বলে জানান তিনি।
এর আগে শনিবার ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে মূল অভিযুক্ত দেখিয়ে কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে একটি বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এই অভিযোগপত্র জমা দেয়। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কিংবা দুজনের ১৪ বছর করে কারাদণ্ড হতে পারে।
এফআইএর জমা দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছে পিটিআই। এ মামলার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে