
ভারত পাকিস্তানে‘অপারেশন সিন্দুর’ নামে যে বিশেষ অভিযান চালিয়েছে তাতে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে অংশ নিয়েছে। ভারত এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে বলে দাবি করেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিরাপত্তা সূত্র বরাত দিয়ে জানিয়েছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে নির্ভুল-লক্ষ্যভেদী অস্ত্র ও লোইটারিং মিউনিশন, যা গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া সুনির্দিষ্ট স্থানাঙ্ক অনুযায়ী ভারতীয় ভূখণ্ড থেকেই পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ভারতীয়বাহিনী এই হামলার জন্য বেছে নিয়েছিল লস্কর-ই-তৈয়্য়বা ও জয়শ-ই-মোহাম্মদের শীর্ষ নেতাদের আশ্রয়স্থলকে।
এদিকে ভারতীয় বাহিনী যে লোইটারিং মিউনিশন দিয়ে হামলার দাবি করেছে, সেটি হলো এমন একধরনের অস্ত্র, যা নির্দিষ্ট এলাকায় ঘুরে বেড়িয়ে লক্ষ্য শনাক্ত করে হামলা চালায় এবং এরপর তা নিজে ধ্বংস হয়ে যায়। এটি মূলত এক বিশেষ ধরনের আত্মঘাতী ড্রোন। উদাহরণ হিসেবে কামিকাজে ড্রোনের কথা বলা যেতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে এবং পাকিস্তান বা তার সামরিক স্থাপনাগুলিকে নয়, বরং শুধু সন্ত্রাসী ঘাঁটিগুলোকেই লক্ষ্য করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ ছিল পরিকল্পিত, সংযত এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া।
এই অভিযানের পর প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লেখেন, ‘ভারত মাতা কি জয়।’ বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সেনাবাহিনীর প্রশংসা করে ‘জয় হিন্দ’ বার্তা দেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘জয় হিন্দ! জয় হিন্দ কি সেনা!’
বিরোধী নেতারাও সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘ধর্ম জানতে চেয়েছিল, এখন জবাব পাচ্ছে।’ আদিত্য ঠাকরে বলেন, ‘সন্ত্রাসবাদের গোড়া থেকে নির্মূল দরকার। এমনভাবে আঘাত করো, যাতে ভবিষ্যতে মাথা তুলতে না পারে।’ আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘জয় ভারত! সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের স্থান নেই। আমরা আমাদের সাহসী সৈনিকদের নিয়ে গর্বিত।’
তবে এই অভিযানের কিছু ঘণ্টা পরেই পাকিস্তান জম্মু–কাশ্মীরের ভীমবের গলি এলাকায় কামান দাগে। ভারতীয় সেনাবাহিনী এর যথাযথ ও সংযত জবাব দিচ্ছে বলে জানিয়েছে অতিরিক্ত ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন (এডিজি পিআই)।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪৩ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে