
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইনের একেবারে শেষ সময়ে এসে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ‘এই আলোচনা ইসলামাবাদের মাটিতে মার্কিন পক্ষের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে শুরু হবে এবং ইরান এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করবে। উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে।’
তারা আরও বলেছে, ‘এই সময়কালে পূর্ণ জাতীয় ঐক্য বজায় রাখা এবং পূর্ণ শক্তিতে বিজয়ের উদযাপন অব্যাহত রাখা আবশ্যক। বর্তমান এই আলোচনা একটি জাতীয় আলোচনা এবং এটি রণক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা। তাই সকল সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলগুলোর উচিত এই প্রক্রিয়ার ওপর আস্থা রাখা ও সমর্থন জানানো। এই প্রক্রিয়াটি বিপ্লবী নেতৃবৃন্দ এবং শাসনব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে; সুতরাং যেকোনো ধরনের বিভাজনমূলক বক্তব্য থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।’
ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ এই কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি রণক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনে রূপান্তরিত হয়, তবে আমরা একসঙ্গে এই মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করব। অন্যথায়, ইরানি জাতির সকল দাবি অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রণক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব।’
তারা বলেছে, ‘আমাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে; শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ভয়াবহ উত্তেজনা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এর ঠিক আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘটে গেছে আরেক কূটনৈতিক উত্তেজনা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা নিশ্চিত করতে বাহরাইনের পক্ষ
৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাত নিরসনে এক অবিস্মরণীয় কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর তাঁর উদ্যোগে এবং মধ্যস্থতায় উভয় পক্ষ লেবাননসহ সব রণাঙ্গনে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী শুক্রবার থেকে
২৪ মিনিট আগে
এই যুদ্ধবিরতির আওতায় ইরান ও ওমানকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে টোল আদায়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইনের একেবারে শেষ সময়ে এসে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে