
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে ‘মানবঢাল’ গড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এসব স্থাপনায় হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাবরিজের একটি বিদ্যুৎকেন্দ্র ও দেজফুলের একটি সেতুর কাছে মানুষ হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করছে। দেশটির বার্তা সংস্থা তাসনিম জানায়, সম্ভাব্য মার্কিন হামলার হুমকির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটির তরুণদের মানবশৃঙ্খল গঠনের আহ্বান জানিয়েছে। মন্ত্রী আলিরেজা রহিমি একে ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানি যুবকদের মানবশৃঙ্খল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি দেশের অবকাঠামো রক্ষায় জনগণের ঐক্যের প্রতীক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরান তার শর্ত পূরণ না করলে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। একটি জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, পাকিস্তান এখনো দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে, তবে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের মুখে তারা কোনো আলোচনা করবে না। একই সঙ্গে তারা সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে সৌদি আরবসহ পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যেতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, তাঁর দেশের বাহিনী ইরানে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যবহৃত রেললাইন ও সেতু লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি দাবি করেন, এসব অভিযান বেসামরিক মানুষের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসী শাসনব্যবস্থা দুর্বল করার জন্য পরিচালিত হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। পাশাপাশি ইসরায়েলও ইরানের বিভিন্ন রেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হেনেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে