
আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার চালানো ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, আহত আরও প্রায় ১৩০ জন। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী সানায় হুতিদের সামরিক সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এখনো ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ চলছে।
হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের সামরিক দপ্তর। পাশাপাশি বেশ কিছু বেসামরিক বাড়িঘর আর একটি জ্বালানি ডিপোও ধ্বংস হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার ইসরায়েলের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুতিরা। এরই জবাবে এই হামলা চালানো হলো বলে মনে করা হচ্ছে।
এদিকে, গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, খুব শিগগিরই গাজা সিটিতে নতুন মাত্রায় হামলা শুরু করা হবে। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অঞ্চলটি ছেড়ে উপত্যকার দক্ষিণে চলে যেতে নির্দেশ দিয়েছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, গাজায় যুদ্ধের কারণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আংশিক বাণিজ্য স্থগিত করার প্রস্তাব আনবেন। হামাস নেতাদের টার্গেট করে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিকভাবে দেশটির ওপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এ ঘোষণায় তা আরও তীব্র হলো।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৮ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে