
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল—ইরান-সমর্থিত হিজবুল্লাহ হামলা বন্ধ করলে এবং দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিলে লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘লেবাননের জনগণের একটি অংশকে ধ্বংস করার এবং বাকিদের দাস বানানোর রোডম্যাপ’ হিসেবে বর্ণনা করেছেন। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘যত দিন দখলদারি থাকবে, তত দিন প্রতিরোধও চলবে।’
উল্লেখ্য, গত ২ মার্চ তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এপ্রিল থেকে ওয়াশিংটনের পক্ষ থেকে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এই যুদ্ধ থামেনি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরিকল্পনার পর লেবানন-ইসরায়েল এক যৌথ বিবৃতিতে জানায়, দুই দেশ মিলে তারা কিছু ‘পাইলট জোন’ বা পরীক্ষামূলক এলাকা তৈরিতে সম্মত হয়েছে। লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ওই এলাকাগুলোর একক নিয়ন্ত্রণ নেবে এবং কোনো অ-রাষ্ট্রীয় পক্ষ (যেমন; হিজবুল্লাহ) সেখানে থাকতে পারবে না। লেবানন সরকার বোফোর্ট দুর্গ এলাকাটিকেও এমন একটি মডেল জোন হিসেবে গড়ে তোলার প্রস্তাব করেছে।
এদিকে হিজবুল্লাহর মতো প্রত্যাখ্যান না করলেও ওয়াশিংটনের এই যুদ্ধবিরতি পরিকল্পনাকে ‘মারাত্মক ভুল’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি দাবি করেছেন, হিজবুল্লাহ কখনোই লিটানি নদীর দক্ষিণ থেকে সরবে না এবং লেবানন সেনাবাহিনীর সেই ক্ষমতা নেই যে তারা হিজবুল্লাহকে এটি মানতে বাধ্য করবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন, যাঁরা মনে করছেন মার্কিন শর্ত মেনে নেতানিয়াহু দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে