
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা কাটাতে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, দুই পক্ষই বিদ্যমান সংকট নিরসনে ‘নতুন ও সৃজনশীল ধারণা এবং সমাধানের’ প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির ব্যাপক উপস্থিতির কারণে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই কূটনৈতিক তৎপরতা শুরু হলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মুখে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছেড়ে চলে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
এদিকে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইরানের প্রতি যুদ্ধংদেহী সুর বজায় রাখলেও একটি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার কথা জানান। ট্রাম্প বলেন, তিনি এই বিরোধের একটি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেবেন।
অন্যদিকে, ইরানও জানিয়েছে যে তারা একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে তারা আত্মরক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে বলেছেন, ইরান ‘কোনো অবস্থাতেই কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না’। তবে একই সঙ্গে তিনি এটিও পুনর্ব্যক্ত করেন যে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা পাওয়ার অধিকার ইরানের জনগণের রয়েছে এবং দেশটি সেই অধিকার থেকে পিছু হটবে না।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে