
যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির পক্ষে তাঁর দৃঢ় অবস্থান জানিয়েছে। হামাসও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, গোষ্ঠীটি এই প্রস্তাব নিয়ে আলোচনায় প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির খসড়াটি সমর্থন পায়। মার্কিন প্রস্তাব অনুসারে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি, নিহত জিম্মিদের মরদেহ হস্তান্তর এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত আছে এই প্রস্তাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও ১০ অস্থায়ী সদস্য দেশের মধ্যে রাশিয়া ছাড়া সব দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ভেটো না দিলেও এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি সমর্থন পাওয়া একে স্বাগত জানিয়েছে হামাস। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা জাতিসংঘে সমর্থন পাওয়া মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত গোষ্ঠীটি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রস্তাবের পক্ষে তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। এমনটাই জানিয়েছেন ব্লিঙ্কেন। যদিও নেতানিয়াহু বারবার প্রকাশ্যে বলেছেন, গাজায় হামাসকে নির্মূলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
গতকাল সোমবার পূর্ব জেরুসালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানান, নেতানিয়াহু গতকাল জেরুজালেমে তাদের বৈঠকের সময় গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ‘তাঁর প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন।’ ব্লিঙ্কেন বলেন, ‘আমি গত রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করেছি এবং তিনি প্রস্তাবের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’ এ সময় তিনি বলেন, মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে জাতিসংঘের সমর্থন পাওয়ার পর তা হামাস স্বাগত জানানোয় একটি ‘আশাব্যাঞ্জক’ লক্ষণ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪৪ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে