
বিবদমান হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপকূলে ড্রোন হামলার পর ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ‘হাজি আলী’। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের উদ্দেশে যাত্রাকালে বুধবার (১৩ মে) ভোরে ওমানের জলসীমায় জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত সেটি সাগরে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্ট গার্ড।
ভারতের বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগুন লাগার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া নাবিকদের ওমানের দিব্বা বন্দরে নেওয়া হয়েছে এবং তাঁরা নিরাপদে আছেন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর ওমান সরকার, ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আরব সাগরে নিজেদের নৌ টহল ও নজরদারি আরও জোরদার করছে ভারত। বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী ওই অঞ্চলে তাদের উপস্থিতিও বাড়িয়েছে।
হাজি আলী ছিল একটি ঐতিহ্যবাহী ভারতীয় কাঠের পালতোলা জাহাজ বা ‘ঢাউ’। ভারত মহাসাগরীয় বাণিজ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে এ ধরনের জাহাজ ব্যবহৃত হয়ে আসছে। জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় ৫৭ মিটার এবং প্রস্থ ১৪ মিটার। এটি ভারতের গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার সালায়া বন্দরে নিবন্ধিত ছিল।
তবে এখন পর্যন্ত হামলার জন্য দায়ী পক্ষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা অগ্রহণযোগ্য। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক।’
গত এক সপ্তাহে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে সালায়া বন্দরে নিবন্ধিত আরেকটি ভারতীয় জাহাজ ‘আল ফাইজ নূর সুলেমানি-১’ হরমুজ প্রণালির কাছে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ভারতগামী দুটি এলপিজি ট্যাংকার সম্প্রতি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মাধ্যমে অঞ্চলটিতে ঝুঁকির মধ্যেও ভারতীয় জাহাজ চলাচল অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে