
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল আজ তাদের হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে। এই ইসরায়েল ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত ৭০০টির বেশি হাসপাতাল-চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া বক্তৃতায় এরদোয়ান এ কথা বলেন। এ সময় তিনি আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান।
এরদোয়ান বলেন, গাজায় গণহত্যা ও ইরান-ইসরায়েল সংঘাত দ্রুতই এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না। তিনি বলেন, ‘এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।’ এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতের পরিণতি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপ ও এশিয়াতেও বহু বছর ধরে প্রভাব ফেলতে পারে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে