জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’ তিনি জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।
স্টিফেন দুজারিক বলেন, টাস্কফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমসহ জাতিসংঘের অন্যান্য প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে।
দুজারিক বলেন, ‘এই উদ্যোগটি কীভাবে কার্যকর করা যায়, তা দেখতে টাস্কফোর্সটি এখন সব প্রাসঙ্গিক সদস্যদেশের সঙ্গে যোগাযোগ করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব সদস্যরাষ্ট্র এটিকে সমর্থন জানাবে। বিশেষ করে সেসব মানুষের স্বার্থে, যাঁরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আরও বাড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন পর্যন্ত চলে, তবে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারে।

প্যারাট্রুপারদের সুনির্দিষ্ট অবস্থান এখনো নির্ধারিত না হলেও, তারা ইরানের আঘাতের আওতার মধ্যে কোনো স্থানে মোতায়েন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের মতো অভিযানেও তাদের ব্যবহার করা হতে পারে।
১৫ মিনিট আগে
ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা এক মাস ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগের দিনই গোষ্ঠীটি সতর্ক করেছিল, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারা হস্তক্ষেপ করবে। ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই লেবাননে সংবাদমাধ্যমের ওপর এক বিমান ভয়াবহ হামলার ঘটনা ঘটল। লেবাননের জিজিন রোডে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই পেশাদার সাংবাদিক এবং দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাশিয়া ও ইরানের সমরাস্ত্র লেনদেনের সম্পর্ক এক নতুন স্তরে পৌঁছেছে। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রাশিয়া ইরানকে ড্রোনের একটি বিশাল চালান পাঠাচ্ছে। চমকপ্রদ তথ্য হলো, এই চালানে এমন কিছু ড্রোন রয়েছে যেগুলো মূলত ইরানের প্রযুক্তিতে তৈরি হলেও ইউক্রেন যুদ্ধে
২ ঘণ্টা আগে