
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় বা নাগালে আসামাত্রই সেটিকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে তেহরান। আজ রোববার ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলেন।
শাহরাম ইরানি জানান, গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের রণতরী ‘আইআরআইএস দেনা’ ডুবে শহীদ নৌসেনাদের রক্তের বদলা নিতেই এই পাল্টা হামলার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, ‘ইউএসএস আব্রাহাম লিংকন আমাদের ফায়ারিং রেঞ্জে আসামাত্রই আমরা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে এর চরম প্রতিশোধ নেওয়া হবে।’
ইরানি নৌপ্রধানের দাবি অনুযায়ী, মার্কিন রণতরীটির প্রতিটি গতিবিধি বর্তমানে ইরানের রাডারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে মার্কিন সাবমেরিন ইউএসএস শার্লট-এর টর্পেডো হামলায় ইরানি রণতরী ‘আইআরআইএস দেনা’ ডুবে যায়। জাহাজটিতে আনুমানিক ১৮০ জন নৌসদস্য ছিলেন। এই ঘটনায় অন্তত ৮৭ জন ইরানি নৌসেনা নিহত হন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই হামলাকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সফল টর্পেডো আক্রমণ’ হিসেবে অভিহিত করেছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে এবং সেখান থেকে ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় ইরানে বিমান হামলা পরিচালনা করছে। গত ২৫ মার্চ এই জাহাজে উড্ডয়ন কার্যক্রম চলাকালীন একজন মার্কিন নাবিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে