
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের কারণে আঘাত পেলেও ‘নিরাপদ ও সুস্থ আছেন।’ এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান লিখেছেন, ‘আমি শুনেছি যে জনাব মোজতবা খামেনি আহত হয়েছেন। এ নিয়ে আমি কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ করি, যাদের সঙ্গে সংশ্লিষ্ট মহলের যোগাযোগ আছে। তাঁরা আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে (৫৬) ‘রমজান যুদ্ধের আহত একজন অভিজ্ঞ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে কখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি। এই মন্তব্য এমন সময়ে এল, যখন খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তিন দিন আগে তিনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রথম দিনেই খামেনি আহত হন। প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা তিন ইরানি ও দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে আবারও আলোচনায় এসেছে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের পুরোনো ধারণা। এটি অনেকটা ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাটো’ বাহিনীর মতো। তবে বিশ্লেষকদের মতে, বাস্তব রাজনৈতিক বিভাজন ও কৌশলগত মতপার্থক্যের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া এখনো খুবই কঠিন।
২৪ মিনিট আগে
সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, যদি আয়াতুল্লাহর ছেলেই সর্বোচ্চ নেতা হিসেবে বহাল থাকেন, তবে কি তিনি এই যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো মন্তব্য করব না।’
২৯ মিনিট আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। আজ বুধবার প্রকাশিত দেশটির সরকারি গেজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে