
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমানগুলো ইরানের আশপাশেই অবস্থান বজায় রাখবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানা না হলে যুক্তরাষ্ট্র আবারও ‘হামলা চালানো’ শুরু করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান এবং সামরিক সদস্য—অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ—ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন করা হয়।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়, যদিও সেটি খুবই অসম্ভব, তাহলে ফের হামলা চালানো শুরু হবে—আগের যেকোনো সময়ের চেয়ে ব্যাপক, আগ্রাসী এবং শক্তিশালীভাবে।’
এর আগে, গতকাল বুধবার ইরান জানায়—লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া “অযৌক্তিক” হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানেও স্পষ্ট দূরত্ব দেখা গেছে।
ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে। ট্রাম্প তাঁর পোস্টে আরও লেখেন, ‘অনেক আগেই এ বিষয়ে একমত হওয়া গিয়েছিল এবং বিপরীতমুখী সব ভুয়া বক্তব্য সত্ত্বেও—কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ থাকবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক ও গোয়েন্দা অভিযানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোতে নজিরবিহীন ধাক্কা লেগেছে। সাম্প্রতিক বছরগুলোতে অন্তত ৫২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন, যাদের অনেকেই ইসলামি প্রজাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান...
৪ ঘণ্টা আগে
সূত্রমতে, স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। সেই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে হামলার তীব্রতা কমিয়ে আনতে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে বৈরুতের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বলেন। ট্রাম্পের এই বার্তার পরই নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভাকে
৫ ঘণ্টা আগে
লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনার অনুরোধের পর বৈরুতের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই আলোচনার মূল লক্ষ্য হিসেবে তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্ত জুড়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে নেতানিয়াহু এই ঘোষণা দেন।
৫ ঘণ্টা আগে
ফ্রান্সের ডানপন্থী রাজনীতির উদীয়মান নেতা জর্ডান বারদেলার সঙ্গে ইতালীয় রাজকুমারী প্রিন্সেস মারিয়া ক্যারোলিনার প্রেমের সম্পর্ক নিয়ে ইউরোপীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফরাসি সেলিব্রিটি সাময়িকী ‘প্যারিস ম্যাচ’ সম্প্রতি তাদের প্রচ্ছদ প্রতিবেদনে এই সম্পর্কের বিষয়টি প্রকাশ করে।
৬ ঘণ্টা আগে