গাজা ও মিসরের মধ্যে অবস্থিত স্থল সীমান্তের পুরোটার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। তাঁরা জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ গাজা-মিসর সীমান্তে অবস্থিত বাফাহ জোনের নিয়ন্ত্রণ নিয়েছে, যা ফিলাডেলফিয়া করিডর নামে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আইডিএফের মুখপাত্র অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি বলেছেন, এই সীমান্তে তাঁরা ২০টি টানেল খুঁজে পেয়েছেন, যা হামাসের অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করা হতো। তবে মিসরীয় গণমাধ্যমগুলো এই দাবিকে অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে তাদের সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার জন্য এই দাবি করছে।
ইসরায়েলের তরফ থেকে এই ঘোষণা এমন সময়ে এল, যখন মিসরের সঙ্গে ইসরায়েলের উত্তেজনার পারদ তুঙ্গে। গতকাল বুধবার আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনারা মিসর ও রাফাহ সীমান্তে অবস্থিত ফিলাডেলফিয়া করিডরের নিয়ন্ত্রণ নিয়েছে।’
ফিলাডেলফিয়া করিডরকে হামাসের ‘লাইফলাইন’ আখ্যা দিয়ে দানিয়েল হ্যাগারি দাবি করেছেন, এই পথ দিয়ে হামাস প্রতিনিয়ত গাজা উপত্যকায় অস্ত্র আনানেওয়া করত। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে হ্যাগারি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেছেন, ‘সবগুলো টানেল মিসরের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।’
ফিলাডেলফিয়া করিডরের নিয়ন্ত্রণ নেওয়া প্রসঙ্গে দানিয়েল হ্যাগারি আরও বলেন, ‘ইসরায়েলি সৈন্যরা অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ওই এলাকায় পাওয়া সুড়ঙ্গগুলো ঝুঁকিমুক্ত করার চেষ্টা করছে।’
ফিলাডেলফিয়া করিডর একটি বাফার জোন, যা মাত্র ১০০ মিটার প্রশস্ত। তবে মিসরের গাজার প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। গাজার অন্য সীমান্তগুলো ইসরায়েলের সঙ্গে। এর আগে মিসর জানিয়েছিল, তারা আন্তসীমান্ত টানেলগুলো ধ্বংস করেছে এবং এসব টানেল দিয়ে আর কোনো অস্ত্র চোরাচালান সম্ভব নয়।
এ বিষয়ে উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে মিসরের আল-কাহিরা নিউজ বলেছে, ‘ফিলিস্তিনের শহর রাফাহে অভিযান চালিয়ে যাওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল এই অভিযোগগুলো ব্যবহার করেছে।’
ইসরায়েল জানিয়েছে, গাজা যুদ্ধে জয়ের জন্য রাফাহ জয়ের বিকল্প নেই, যার সূচনা হয়েছে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে। ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হয়। সেদিন ২৫২ জন ইসরায়েলিকে হামাস জিম্মি করে আনে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ৩৬ হাজার ১৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৭ ঘণ্টা আগে