চলমান সংঘাতের মাঝেই একটি আইসক্রিমের দোকানে হাজির হয় দক্ষিণ গাজায় বসবাস করা ৭ বছর বয়সী ওয়াসিম। দোকানটির ফ্রিজের কাছে ছুটে গিয়ে সাজানো আইসক্রিমগুলোকে এক নজর দেখে দোকানিকে সে বলে, ‘আংকেল, ভ্যানিলা এবং চকলেট দেন—দয়া করে।’
গত এক মাস ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বোমাবর্ষণের ফলে সেখানকার স্বাভাবিক সবকিছুই বদলে গেছে। কিন্তু গাজার দক্ষিণাঞ্চলের ওই আইসক্রিম দোকানটি এখনো শিশুদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে।
আইসক্রিম থেকে এক চামচ মুখে দিয়ে ওয়াসিম বলে, ‘আমি সর্বশেষ আইসক্রিম খেয়েছি অনেক দিন হয়ে গেছে। আগে প্রতিদিনই খেতাম।’
আইসক্রিম খেতে পেরে যুদ্ধের আগের মতো অনুভূতি হচ্ছে বলেও জানায় ওয়াসিম। তাঁর বাবা তামের বলেন, ‘এই পরিস্থিতির মধ্যে আইসক্রিম খুঁজে পাওয়া অদ্ভুত মনে হতে পারে। বিশেষ করে যখন বিদ্যুৎ নেই।’
বিদ্যুৎ ও জ্বালানি না থাকায় অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোও এখন অকেজো এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এর মধ্যে আইসক্রিমের দোকানটিকে খোলা দেখে বিস্ময় প্রকাশ করেছেন ইসমাইল নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিও।
আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদকের কাছে বিষয়টি ব্যাখ্যা করেছেন আইসক্রিমের দোকানি আল-নেফিসি নিজেই। তিনি জানান, সৌর বিদ্যুৎ ব্যবহার করেই রেফ্রিজারেটর চালু রেখেছেন তিনি। ফলে আইসক্রিমও তৈরি করা যাচ্ছে।
নেফিসি আরও জানান, গাজা শহর পুরোপুরি বিদ্যুৎ বিহীন হয়ে যাওয়ায় অনেকেই মোবাইল কিংবা ব্যাটারি চার্জ করার জন্য তাঁর দোকানে আসেন।
ছেলের জন্য আইসক্রিম কিনতে আসা উম হাজেম নামে এক নারী জানান, তিনি খান ইউনিসের পূর্ব অংশে থাকা নিজ বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন। আইসক্রিমের দোকানটি খোলা থাকায় খুশি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার সন্তানেরা যে আতঙ্কের মধ্যে বসবাস করছে তা কাটিয়ে উঠতে এই আইসক্রিম কিছুটা হলেও সাহায্য করছে।’
উম জানান, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও তিনি বাড়ি থেকে বের হয়ে সন্তানদের নিয়ে আইসক্রিমের দোকানটিতে আসেন। কারণ আইসক্রিম মুখে দিলেই তাদের মুখে হাসি ফুটে। উম বলেন, ‘তাদের হাসি মূল্যবান।’

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে