
চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের অন্যতম বৃহৎ ক্যানসারবিরোধী ও অ্যানেসথেটিক ওষুধ উৎপাদনকারী একটি কারখানায়ও হামলা চালানো হয়। এই কারখানাটি দেশটির চিকিৎসা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত।
এর আগে সোমবার রাতে রাজধানী তেহরানে নতুন নির্মিত দেলারাম সিনা মানসিক হাসপাতালে হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার রাতের ওই হামলার সময় হাসপাতালে প্রায় ৩০ জন রোগী উপস্থিত ছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, হামলার ফলে দরজা-জানালা ভেঙে গেছে এবং ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই হামলা নিয়ে মন্তব্য জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১৯০টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে তাদের ১৭টি কেন্দ্র হামলার শিকার হয়েছে এবং প্রায় ১০০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংস্থাটির ইরান প্রতিনিধি মারিয়া মার্টিনেজ বলেন, ‘এগুলো শুধু যানবাহন নয়, বোমা হামলার সময় এগুলোই অনেক মানুষের একমাত্র আশার আলো।’
মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, স্বাস্থ্যসেবার ওপর এই ধরনের হামলা চলতে থাকলে ইরানের সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়বে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ইরানে স্থল সেনা মোতায়েনের প্রশ্নে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ‘অনিশ্চিত’ অবস্থান বজায় রাখতে চায়, যাতে প্রতিপক্ষ কখনোই নিশ্চিতভাবে বুঝতে না পারে
৩ ঘণ্টা আগে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতৃত্বে আনা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, ইরান সরকার ১২ বছর বয়সী শিশুদের সামরিক ও নিরাপত্তা-সম্পর্কিত কাজে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
৪ ঘণ্টা আগে