
গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া আন্তর্জাতিক ফ্লোটিলার কর্মীরা ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) মুক্তি পাওয়া এসব কর্মী জানিয়েছেন, আটক অবস্থায় তাদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয়। তাঁদের দাবি, অন্তত ১৫ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংবাদসংস্থা রয়টার্স অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি।
রয়টার্স জানায়, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ৫০টি জাহাজে করে যাত্রা করা প্রায় ৪৩০ জন কর্মীকে গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাদের বিভিন্ন আটক কেন্দ্রে নেওয়া হয়। ফ্লোটিলার আয়োজক সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, একটি ইসরায়েলি জাহাজকে অস্থায়ী কারাগারে রূপান্তর করা হয়েছিল, যেখানে কাঁটাতারের বেড়া ও শিপিং কনটেইনার ব্যবহার করা হয়। অভিযোগ অনুযায়ী, আটক ব্যক্তিদের কনটেইনারে নিক্ষেপ করে মারধর করা হয় এবং সেখানে একাধিক যৌন নির্যাতনের ঘটনাও ঘটে।
সংস্থাটির ভাষ্য, নির্যাতনের মধ্যে ছিল অস্বস্তিকর ও অপমানজনক দেহ তল্লাশি, যৌন হয়রানি, স্পর্শকাতর অঙ্গে আঘাত এবং ধর্ষণ। অন্তত ১২টি যৌন নির্যাতনের ঘটনা ওই জাহাজেই ঘটেছে বলে দাবি করা হয়েছে। কিছু ক্ষেত্রে অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক নির্যাতনের অভিযোগও উঠেছে।
ইতালীয় কর্মী ইলারিয়া মানকোসু জানিয়েছেন, আটক কর্মীদের দুটি ‘কারাগার জাহাজে’ নেওয়া হয়। এর মধ্যে একটি জাহাজে থাকা ব্যক্তিদের ওপর বেশি সহিংসতা চালানো হয়। তিনি বলেন, কয়েকজনের পাঁজর ও হাত ভেঙে যায় এবং টেজার ব্যবহারের কারণে কয়েকজন চোখ ও কানে গুরুতর আঘাত পেয়েছেন। দুদিন ধরে তাঁদের পানি ছাড়া অবস্থায়ও রাখা হয়।
এদিকে ইতালির রোমের প্রসিকিউটরেরা অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগগুলোর তদন্ত শুরু করেছেন। আগামী কয়েক দিনে ইতালিতে ফেরা কর্মীদের সাক্ষ্য নেওয়া হবে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং অভিযোগগুলো ‘গুরুতর’। ফ্রান্সের পাঁচ নাগরিককে তুরস্কে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠক সাবরিনা চারিক। তাঁদের মধ্যে কয়েকজন ধর্ষণের অভিযোগ করেছেন।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের একটি ভিডিও প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে তাঁকে বন্দি কর্মীদের নিয়ে উপহাস করতে দেখা যায়। ইতালি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনা করছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৭ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে