
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করতে ইসরায়েলকে সতর্ক করছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা তাস।
হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহসহ অন্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। এর পর থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসকে রিয়াবকভ বলেছেন, ‘(ইরানি) পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলার বিষয়ে আমরা ইসরায়েলকে বারবার সতর্ক করে দিয়েছি এবং এখনো করছি। তারা যেন এমনটি কল্পনাও না করে।’
তিনি আরও বলেন, ‘হামলা হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হবে এবং পারমাণবিক নিরাপত্তা নীতির সম্পূর্ণ লঙ্ঘন হবে।’
টাইমস অব ইসরায়েল বলছে, মস্কো কী আকারে ইসরায়েলকে এমন বার্তা দিয়েছে তা স্পষ্ট নয়।
এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থা দাবি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার সম্ভাবনা ‘অত্যন্ত কম’ এবং দেশটি যেকোনো সম্ভাব্য ক্ষতি ‘দ্রুত পুষিয়ে’ নিতে পারবে।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ‘এটি ঘটার সম্ভাবনা খুবই কম। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের ঘটনা ঘটলে, নিশ্চিত থাকুন, এটি সফল হবে না। আর যদি তারা (ইসরায়েল) এমন কোনো বোকামি করে, তাহলে তারা আমাদের কোনো গুরুতর ক্ষতি করতে পারবে না এবং যদি ধরেও নেওয়া হয় যে তারা কিছু ক্ষতি করতে পারে, তবে তেহরান দ্রুত তা পুষিয়ে নিতে সক্ষম হবে।’
ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র এমনটি জানিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, পাল্টা আক্রমণ শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে, জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় নয়।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে