
গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবারও সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। তবে আজ সোমবার ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া এক বিবৃতিতে জানায়, ইরান ইসরায়েলকে ‘কঠিন জবাব’ দিয়েছে। সেই অনুযায়ী, সশস্ত্র বাহিনীর অভিযান আপাতত এখানেই স্থগিত করার ঘোষণা দেওয়া হলো।
বিবৃতিতে তেহরান সতর্ক করে বলেছে, ‘দক্ষিণ লেবাননসহ অন্যান্য অঞ্চলে যদি আবারও কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে আগের চেয়েও অনেক বেশি কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত দুই মাসের নড়বড়ে যুদ্ধবিরতির পর গতকাল রোববার আবারও উত্তেজনা ছড়ায় মধ্যপ্রাচ্যে। স্থানীয় সময় রোববার রাতে ইরান উত্তর ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১২ ঘণ্টা আগে