বিশ্বের সর্ববৃহৎ ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি আরব। ৫০০ মিটার (১৬৪০ ফুট) উচ্চতার টুইন টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটি। উচ্চতা ৫০০ মিটার হলেও ভবনটি গড়ে উঠবে মূল কাঠামোর আশপাশের প্রায় কয়েক কিলোমিটার জায়গা নিয়ে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জনবিরল প্রদেশ তাবুকের বুকে নিওম একটি মেগাসিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ৫০০ বিলিয়ন ডলার ওই উন্নয়ন প্রকল্পেই এই টুইন টাওয়ার নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ৫০০ মিটার উচ্চতার পাশাপাশি এই টুইন টাওয়ারের ভিত্তি গড়ে তোলা হবে কয়েক কিলোমিটার জায়গা নিয়ে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, এই টুইন টাওয়ারে আবাসিক, ব্যবসায় এবং অন্যান্য সব সুবিধা থাকবে। এরই মধ্যে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে বিল্ডিংটির নকশা নিয়ে কাজ করতে। বিশেষজ্ঞদের ধারণা এই টুইন টাওয়ার তৈরি করতে খরচ হতে পারে ২০০ বিলিয়ন ডলারের কাছাকাছি।
এর আগে, ২০১৭ সালে নিওম মেগাসিটি প্রকল্পের ঘোষণা দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মাঝে করোনাভাইরাস মহামারির কারণে প্রকল্পের কাজ অনেকটা স্থবির হয়ে গিয়েছিল। এই প্রকল্পটি সৌদি পেট্রো–ডলারের পাশাপাশি দেশটিতে বিপুল বিদেশি বিনিয়োগও এনেছে।
নিওম প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদমি আল-নাসর এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমরা প্রস্তুত হয়েই এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আনব।’ তবে, আল-নাসর জানিয়েছেন, এখন বিল্ডিংটির যে উচ্চতা ধারণা করা হচ্ছে তার চেয়ে খানিকটা কমবেশি হতে পারে।
নিওমের সামগ্রিক পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা মরফোসিস। মরফোসিসের মালিক টমাস মেইন—যিনি যুক্তরাষ্ট্রের আর্কিটেকচার জগতে ‘দ্য ব্যাড বয়’ নামে পরিচিত, তিনিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নন।
এর আগে, সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালও বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চেয়ে উঁচু ভবন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কাজ শুরুও হয়েছিল। তবে সেই বিল্ডিংটির কাজ মাঝপথে এসে থেমে যায়। ফলে অসমাপ্ত থাকে সেই বিল্ডিং। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উচ্চতা প্রায় ৮৩০ মিটার।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে