দক্ষিণ গাজা উপত্যকার একটি টানেল থেকে একজন ইসরায়েলি বন্দীকে উদ্ধার করা হয়েছে। গতকার মঙ্গলবার (২৭ আগস্ট) একটি জটিল উদ্ধার অভিযানে তাঁকে ইসরায়েলি বিশেষ বাহিনী উদ্ধার করেছে বলে দাবি করেছে দেশটির সরকার।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন বলা হয়েছে, উদ্ধারকৃত ওই ইসরায়েলির নাম কাইদ ফারহান আল-কাদি। তিনি একজন বেদুইন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাঁকে আটক করে গাজায় নিয়ে গিয়েছিল। এখন তাঁর অবস্থা স্থিতিশীল এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
আল-কাদি আরব অধ্যুষিত শহর রাহাতের বাসিন্দা। ৭ অক্টোবর তিনি দক্ষিণ ইসরায়েলের একটি গুদামে প্রহরী হিসেবে কাজ করছিলেন। এ সময় অন্য ২৫০ জন ইসরায়েলির সঙ্গে তাঁকেও গাজায় নিয়ে যায় হামাস।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘আমরা জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার প্রতিটি সুযোগ কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
৩০ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে