Ajker Patrika

হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ মে ২০২৬, ১৯: ৫৬
হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫
গত ২৪ এপ্রিল মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা (ডিডিজি-১১৫) ইরানের পতাকাবাহী অপরিশোধিত তেল ট্যাংকার হার্বির পথ আটকে দিয়েছিল। ছবি: এএফপি

ইরানের হরমুজ প্রণালি ও ওমান-সংলগ্ন মাকরান সাগরের মধ্যবর্তী জলসীমায় একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। বৃহস্পতিবার রাতে চালানো এই হামলায় অন্তত ১০ জন নাবিক আহত হয়েছেন এবং এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মেহের নিউজের বরাত দিয়ে জানিয়েছে, মিনাব উপকূলের জলসীমার কাছাকাছি থাকা ওই পণ্যবাহী জাহাজটিতে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। জাহাজটিতে ১৫ জন নাবিক ছিলেন।

হামলার পর আহত ১০ নাবিককে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি পাঁচ নাবিকের খোঁজে স্থানীয় উদ্ধারকারী দল ও কোস্ট গার্ড অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত