
ক্ষেপণাস্ত্রের গর্জন নয়, প্রতিবাদের ভাষা যখন হয়ে ওঠে সুর ও নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বেসামরিক জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে বোমা হামলার হুমকির প্রতিবাদে এক অনন্য নজির সৃষ্টি করলেন প্রখ্যাত ইরানি সুরকার ও সুরস্রষ্টা আলী ঘামসারি।
ইরানের ‘দামাভান্দ’ বিদ্যুৎকেন্দ্রের প্রবেশপথে তিনি একাই অবস্থান ধর্মঘটে বসেছেন। তাঁর এই প্রতিবাদের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামোগুলো ধ্বংস করার হুমকি দেওয়া হয়। আলী ঘামসারি মনে করেন, বিদ্যুৎকেন্দ্রের মতো জনগুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা মানে সাধারণ মানুষের জীবনযাত্রাকে পঙ্গু করে দেওয়া। এই মানবিক সংকটের আশঙ্কা থেকেই তিনি কোনো অস্ত্র নয়, বরং নিজের শিল্পসত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন।
ঘামসারির এই শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন বিশ্বের বহু শিল্পী ও সাধারণ মানুষ। যুদ্ধের দামামার মাঝে এক সুরকারের এই নির্ভীক অবস্থান আন্তর্জাতিক মহলে শান্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমদানি-নির্ভর দেশগুলোর ওপর। মাদাগাস্কারে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ লোডশেডিং দেখা দিচ্ছে, শিল্প উৎপাদন কমে যাচ্ছে এবং জনজীবনে ভোগান্তি বাড়ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে ‘মানবঢাল’ গড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এসব স্থাপনায় হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজনে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে।
৫ ঘণ্টা আগে
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আজ মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা...
৬ ঘণ্টা আগে