শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই খোঁজ ছিল না লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহর। তবে সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ প্রধানের মরদেহ উদ্ধার হয়েছে। এমনকি ওই মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর প্রাথমিকভাবে হিজবুল্লাহ গোষ্ঠী দাবি করেছিল, তাদের দলের প্রধান ভালোই আছেন। তবে পরদিন শনিবার সকালেই ইসরায়েল দাবি করে, নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। দিনের শেষে নাসরুল্লাহর মৃত্যু স্বীকার করে নেয় হিজবুল্লাহও।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নাসরুল্লাহর মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি অক্ষত অবস্থাতেই আছে। তবে ইসরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে নাসরুল্লাহ কোথায় আছেন, তা জানিয়ে দেয় ইরানের এক গুপ্তচর।
আজ রোববার সকালে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের খবরে শোরগোল পড়ে যায়। তবে এই খবরের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে বিশ্ব গণমাধ্যম।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, নাসরুল্লাহসহ হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকেই বিমান হামলায় হত্যা করেছে তারা। বিবিসির একটি প্রতিবেদনে হিজবুল্লাহর প্রথম সারির ২০ নেতাকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে টানা বিমান হামলা চালায় ইসরায়েল। বৈরুতের জনবসতি এলাকায়ও বোমাবর্ষণ করা হয়। হিজবুল্লাহর প্রধানসহ শীর্ষ বাকি নেতাদের হত্যা করাই ছিল এই হামলার উদ্দেশ্য। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে জইনব নাসরুল্লাহও নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে