
আগামীকাল রোববারের (১৪ জুন) মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে আগামীকালই চুক্তি সই করার বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অস্বাভাবিক জেদ’ বলে এর তীব্র সমালোচনা করেছে এই সামরিক গোষ্ঠীটি।
আজ শনিবার এক বিবৃতিতে আইআরজিসি ট্রাম্পের ঘোষিত এই সময়সীমাকে ‘ইরানের আলোচনাকারী দলের জন্য একটি পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘ইরানি আলোচকেরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সমঝোতা স্মারকটি এখনো চূড়ান্ত করা হয়নি এবং রোববারে চুক্তি সই কোনোভাবেই সম্ভব নয়। এরপরও ট্রাম্পের পক্ষ থেকে এমন একতরফা ঘোষণা এসেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে আইআরজিসি ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প মূলত নিজের জন্মদিনকে (১৪ জুন) স্মরণীয় করে রাখতে আগামীকাল রোববারই এই চুক্তি স্বাক্ষরের জন্য উঠেপড়ে লেগেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘কিছু পর্যবেক্ষক মনে করছেন, ট্রাম্পের এই জোরাজুরির পেছনে প্রতীকী একটি উপলক্ষ তৈরি করে সেটিকে ব্যক্তিগত প্রচারণার অনুষ্ঠানে পরিণত করার ইচ্ছা কাজ করছে।’
উল্লেখ্য, আইআরজিসির এই বিবৃতির আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, আগামীকাল রোববারই বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং এর পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আইআরজিসির এই বিবৃতির পর চুক্তি স্বাক্ষরের প্রকৃত সময়সীমা নিয়ে দুই দেশের মধ্যকার মনস্তাত্ত্বিক যুদ্ধ ও কূটনৈতিক জটিলতা প্রকট হয়ে উঠল।
তথ্যসূত্র: সিএনএন

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে