
ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা থামার কোনো লক্ষণ নেই। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৬১ হাজার ৩৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫০ জনের বেশি মানুষ। এ সময়ে গাজায় নতুন করে অনাহারে মারা গেছে অন্তত ১১ ফিলিস্তিনি।
গতকাল শনিবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ৩৯ জনের মরদেহ নিয়েছে। একই সময়ে ইসরায়েলি হামলায় আরও ৪৯১ জন আহত হয়েছে। এখনো অসংখ্য লাশ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে, কিন্তু অব্যাহত হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
এ ছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২১ জন নিহত ও ৩৪১ জন আহত হয়েছে। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৩ জনে এবং আহত হয়েছে ১২ হাজার ৫৯০ জনের বেশি।
এদিকে গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুও দ্রুত বাড়ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১১ জন মারা গেছে, যাদের মধ্যে কয়েকটি শিশু। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২ জনে, এর মধ্যে ৯৮ জন শিশু। অধিকাংশ মৃত্যু ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, কারণ, ইসরায়েল মে মাসের শেষের দিকে আংশিক অবরোধ শিথিল করলেও ত্রাণ প্রবেশে কঠোর বিধিনিষেধ অব্যাহত রেখেছে।
উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া সতর্ক করে বলেন, শিশু ও প্রবীণদের মধ্যে দুর্ভিক্ষ এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, অপুষ্টি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মৃত্যু ডেকে আনে।
মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েলি সেনারা নতুন করে গাজায় হামলা শুরু করেন। তখন থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৮৬২ জন নিহত এবং ৪০ হাজার ৮০৯ জন আহত হয়েছে। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।
আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ জোরালো হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া গণহত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখি হচ্ছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, গাজা উপত্যকার প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পানি, খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ২৩ লাখেরও বেশি মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে। বহু আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে অবরোধ ও হামলা বন্ধ করে অবিলম্বে পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানালেও এখনো বাস্তব কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
১ ঘণ্টা আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
২ ঘণ্টা আগে