
ইয়েমেনে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে এ হামলা হয়। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়।
ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।
আল কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখাটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তবে এটি শক্তিশালী হওয়া শুরু করে ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর পর থেকে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।
গত কয়েক বছরে দক্ষিণ ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে একিউএপি। মূলত সেনাবাহিনী এই গোষ্ঠীর হামলার প্রধান লক্ষ্যবস্তু। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে নিহত হয়েছিলেন দুজন সেনাসদস্য।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে