
আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে অবস্থানের দিন। আরাফাতের ময়দানে এবার হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। এ বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমানে তাঁকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার অনুমোদন দিয়েছেন।
হজের খুতবা বাংলা, ইংরেজি, ফরাসি, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফারসি, রাশিয়ান ও হাউসা ভাষায় অনুবাদ করা হবে। এ বছর হজের খুতবার বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ ফ ম ওয়াহীদুর রহমান। তিনি বর্তমানে মক্কা ইসলামি সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।
মসজিদুল হারাম ও মসজিদে নববি পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে।
করোনা মহামারিতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়া মাত্র ৬০ হাজার মানুষ এবার হজে অংশ নিয়েছেন। করোনা মহামারির আগে অর্থাৎ ২০১৯ সালে ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন।
হজের অনুমতি পাওয়া আমিনা নামের একজন আল-জাজিরাকে বলেন, ‘আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। চলতি বছর হজের অনুমতিপ্রাপ্তদের মধ্যে থাকতে পেরে।’
আরব নিউজের খবরে বলা হয়েছে, গত শনিবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত মুসল্লিরা কাবাঘর তাওয়াফ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি ব্যক্তি তাওয়াফ করার সুযোগ পাননি। গতকাল রোববার হজযাত্রীরা মিনার উদ্দেশ্যে রওনা হন।
মিনায় রাত যাপন হজের অন্যতম সুন্নত। রাত যাপন শেষে মুসল্লিরা সারা দিন মিনাতেই ছিলেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করা মোস্তাহাব। সেখান থেকে আজ সূর্যোদয়ের পর মুসল্লিরা যাবেন প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সোমবার আরাফাহর দিনে পালিত হবে পবিত্র হজ। এ ময়দানে অবস্থান হজের মূল আনুষ্ঠানিকতা (ফরজ)। এরপর কোরবানিসহ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজ।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে