
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে ধূলিঝড়ে এক হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ‘দম বন্ধ হওয়ার মতো’ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত ৭০০ জন ভর্তি হয়েছেন বলে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে নজাফ প্রদেশে ২৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিবানিয়া প্রদেশে শিশুসহ অন্তত ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, ধি কার ও বসরা প্রদেশে আরও ৫৩০ জন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। নজাফ ও বসরা প্রদেশে বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকাজুড়ে যেন ঘন কমলা রঙের ধুলোর চাদর বিছানো। এই ধূলিঝড়ে ইরাকের দক্ষিণাঞ্চল ঘন কমলা ধুলোর মেঘে ঢেকে যায়, যার ফলে দৃশ্যময়তা কমে এক কিলোমিটারেরও কম হয়ে যায়।
ধুলোর হাত থেকে বাঁচতে পথচারী ও পুলিশ সদস্যরা মুখে মাস্ক পরে ছিলেন এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের সহায়তা করতে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে ইরাকের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশে আরও বেশি ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
ইরাকে ধূলিঝড় সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অতিমাত্রায় ধূলিঝড় দেখা যাচ্ছে।
জাতিসংঘের তালিকায় ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি নিয়মিত ধূলিঝড়, প্রচণ্ড গরম এবং পানিসংকটের মুখোমুখি হয়।
এর আগে ২০২২ সালে এক ভয়াবহ ধূলিঝড়ে একজনের মৃত্যু হয় এবং ৫ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে