
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণের একটি গুদামে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে অন্তত ২১ জন ইউক্রেনীয় নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সেনাদের বিভিন্ন স্থাপনায় হামলার পাশাপাশি ইউক্রেন-সম্পর্কিত অ্যান্টি-ড্রোন সিস্টেমের একটি গুদাম লক্ষ্য করে ‘হাইব্রিড’ সামরিক অভিযান চালানো হয়।
তিনি দাবি করেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ অভিযানে গুদামটি ধ্বংস করা হয়েছে। ওই স্থানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন বলেও জানান তিনি। তবে ওই ইউক্রেনীয়দের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলে উল্লেখ করে মুখপাত্র বলেন, ‘তারা নিহত হয়ে থাকতে পারেন।’
তবে তাসনিম নিউজ জানিয়েছে, তারা বিষয়টির সত্য-মিথ্যা স্বাধীনভাবে যাচাই করেনি এবং সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়। তখন থেকে এখনো ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়ে আসছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে