সৌদি আরব প্রবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের একটি নতুন গবেষণায় দেখা গেছে, মধ্যপ্রাচ্যের এই দেশে প্রবাসীদের বেতন সবচেয়ে বেশি। মাইএক্সপ্যাট্রিয়েট মার্কেট পে সার্ভে বলেছে, সৌদি আরবে মিডল ম্যানেজাররা বার্ষিক গড়ে ৮৩ হাজার ৭৬৩ পাউন্ড (১ কোটি ১৮ লাখ টাকা) আয় করেন, যা বিশ্বের সর্বোচ্চ।
এতে আরও বলা হয়, আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমলেও গড় বেতন এখনো সর্বোচ্চ। একই সার্ভেতে যুক্তরাজ্য কর্মচারী পাঠানোর জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থান হিসাবে উঠে এসেছে।
ইসিএ ইন্টারন্যাশনালের পারিশ্রমিক এবং নীতি জরিপ ব্যবস্থাপক অলিভার ব্রাউন সংস্থাটির ওয়েবসাইটে পোস্ট করা একটি রিলিজে বলেছেন, ‘সব দিক থেকে সেরা না হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের বেতন অবিশ্বাস্যভাবে বেশি। দেশগুলো শ্রমিকদের সেখানে অভিবাসী করার চেষ্টা করছে। এর মধ্য সর্বোচ্চ বেতন বাড়িয়ে সৌদি আরব শীর্ষে রয়েছে। জীবনযাত্রার খরচ এবং ব্যক্তিগত কর কম হওয়ায় সবকিছুই সৌদি আরবে সাশ্রয়ী। যেখানে যুক্তরাজ্যে বেতনের সিংহভাগ কর এবং জীবনযাত্রার খরচেই চলে যায়।’
জরিপে বলা হয়েছে, যুক্তরাজ্য ও জাপানে প্রবাসীদের বেতনের ব্যবধান বেড়েছে। যুক্তরাজ্যে ব্যক্তিপ্রতি বেতন, ট্যাক্স, বাসস্থান, আন্তর্জাতিক স্কুলিং এবং অন্যান্য খরচসহ মোট ৪ লাখ ৪১ হাজার ৬০৮ ডলার বরাদ্দ থাকে। এর মধ্য মাত্র ১৮ শতাংশ হলো বেতন।
এদিকে হংকংয়ে প্রবাসী শ্রমিকদের পাঠানোর জন্য বিশ্বের পঞ্চম ব্যয়বহুল স্থানে উঠেছে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬তম।
মাই এক্সপার্টিয়েট মার্কেট পে সার্ভে গ্লোবাল র্যাঙ্কিংয়ে জাপান, ভারত ও চীনকে ক্রমানুসারে দুই, তিন এবং চার স্থানে রেখেছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে