
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এক ভারতীয় শ্রমিকও নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় স্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠছে, তখনই এই ঘটনা ঘটল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ সোমবার এক বিবৃতিতে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ প্ল্যান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়েছে। এতে এক ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ভবনটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই প্রযুক্তিগত ও জরুরি সাড়া দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পরিস্থিতি সামাল দেওয়া এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখার চেষ্টা করছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলার ফলে প্ল্যান্টটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েত সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক মালিক ট্রেইনা বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর গত এক মাসের বেশি সময় ধরে কুয়েত বারবার হামলার শিকার হচ্ছে। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যাতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক শিবিরকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে ১০ জন সেনাসদস্য আহত হন।’ তিনি আরও জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসা পেয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা শুরুর পর থেকেই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানি কর্তৃপক্ষের হিসাবে, এসব হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং অন্তত ২১৬ শিশু রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। ইরান কার্যত হরমুজ প্রণালিও অবরুদ্ধ করে রেখেছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা ১০ দিনের জন্য স্থগিত রাখবেন, যার সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত। জবাবে ইরান জানিয়েছে, তাদের স্থাপনায় হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের মতো পানি সংকটপূর্ণ অঞ্চলে গুরুত্বপূর্ণ পানি অবকাঠামোর ভঙ্গুরতাও স্পষ্ট করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর আরোপিত জ্বালানি অবরোধ আংশিক শিথিল করে একটি রুশ তেলবাহী একটি ট্যাংকারকে দেশটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছেন। ফলে দীর্ঘদিনের জ্বালানি সংকটে ভোগা কিউবা সাময়িক স্বস্তি পেয়েছে।
৪ ঘণ্টা আগে
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ইরানের নতুন নেতাদের সঙ্গে সামরিক অভিযান বন্ধের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনো কারণে চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া না হয়, তবে আমরা আমাদের এই ‘অবস্থান’ থেকে সরে এসে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের ইঙ্গিত দিয়েছেন। এই দ্বীপটি পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এবং ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন কৌশল গ্রহণ করেছে। এটি হলো—ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ক্রিপ্টো ডিপ্লোমেসি’ বা ‘বিপ্লোমেসি’। এই কৌশলের মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
৮ ঘণ্টা আগে