
বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরার এক নজিরবিহীন কনসার্টে ব্রাজিলের কোপাকাবানা সৈকত পরিণত হলো বিশাল এক নৃত্যমঞ্চে। শনিবার রাতে রিও ডি জেনেইরোর এই বিখ্যাত সমুদ্রসৈকতে অনুষ্ঠিত বিনামূল্যের কনসার্ট দেখতে প্রায় ২০ লাখ মানুষ জড়ো হন বলে জানিয়েছেন শহরের মেয়র এডুয়ার্ডো ক্যাভালিয়ারে।
রোববার (৩ মে) যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানিয়েছে, শাকিরার ‘লাস মুহেরেস ইয়া নো লিয়োরান’ বা ‘নারীরা আর কাঁদে না’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ওই কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর, রাত ১১টার দিকে। তবে অপেক্ষা যেন ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। মঞ্চে উঠতেই তুমুল করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। আকাশে উড়ন্ত ড্রোনের আলোয় ভেসে ওঠে ‘আমি তোমাকে ভালোবাসি ব্রাজিল’ বার্তা, যা মুহূর্তেই এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
কনসার্টে শাকিরা তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন, যার মধ্যে ছিল—হিপস ডোন্ট লাই, লা টর্চারা এবং লা বাইসাইক্লিটা। কনসার্ট শেষ করেন তাঁর আলোচিত গান ‘বিজেডআরপি মিউজিক সেশন ৫৩ / ৬৬’ দিয়ে। এটি মূলত তাঁর ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিফলন। পারফরম্যান্সের মাঝেই তিনি নারীদের দৃঢ়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা নারীরা যখনই পড়ে যাই, আরও জ্ঞানী হয়ে আবার উঠে দাঁড়াই।’
শনিবার কনসার্ট ঘিরে দিনভর সৈকতে ভিড় জমাতে থাকেন দর্শকেরা। রাস্তার বিক্রেতারা খাবার, পানীয় থেকে শুরু করে নানা প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। কেউ কেউ ভালোভাবে মঞ্চ দেখার জন্য বালুর ব্যাগ পর্যন্ত কিনেছেন। এই আয়োজন ঘিরে পর্যটকদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
শহর কর্তৃপক্ষের মতে, এই কনসার্ট শুধু বিনোদন নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। এক সমীক্ষায় বলা হয়েছে, শাকিরার এই আয়োজন থেকে প্রায় ৭৭৭ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল আয় হতে পারে, যা স্থানীয় ব্যবসা, হোটেল ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন এই কনসার্টে অংশ নিতে। অনেকের কাছে এটি ছিল স্বপ্নপূরণের মুহূর্ত। সব মিলিয়ে, সংগীত, সংস্কৃতি ও অর্থনীতির এক অনন্য মেলবন্ধনে ইতিহাস গড়ল রিওর কোপাকাবানা সৈকত।
মেয়র ক্যাভালিয়েরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আয়োজনকে ঐতিহাসিক উল্লেখ করে লেখেন, ‘নেকড়ে নারী রিওতে ইতিহাস গড়েছে’। এর আগে ২০২৪ সালে ম্যাডোনা এবং তারও আগে লেডি গাগা একই স্থানে বিশাল দর্শকসমাগমে কনসার্ট করেছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, ব্রাজিলের সঙ্গে শাকিরার সম্পর্ক বহুদিনের। ১৯৯০-এর দশক থেকেই ব্রাজিলের দর্শকদের সঙ্গে তাঁর এক গভীর সংযোগ তৈরি হয়েছে, যার পেছনে লাতিন সংস্কৃতির মিল বড় ভূমিকা রেখেছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১০ ঘণ্টা আগে