
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশকে রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, ‘যে দিক থেকেই সাম্রাজ্যবাদী হুমকি আসুক না কেন, আমাদের এই পবিত্র জন্মভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে হবে।’
বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, রাজধানী কারাকাসে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো ঐতিহাসিক ‘পেরুর তলোয়ার’ উঁচিয়ে বক্তব্য দেন। এটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে ভেনেজুয়েলার অবিসংবাদিত নেতা সিমন বলিভারকে উপহার দেওয়া হয়েছিল। মাদুরো বলিভারের উত্তরসূরি হিসেবে নিজের অবস্থান তুলে ধরে বলেন, ‘দেশমাতৃকা পবিত্র; তাকে সম্মান করতে হবে। ব্যর্থতার কোনো সুযোগ নেই।’
সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর প্রভাব ফেলতে পারে এমন নতুন এক দফা সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নতুন এই সামরিক অভিযানের খবরে উত্তেজনা আরও বেড়েছে।
গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের বাহিনী অন্তত ৮০ জনকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটনের দাবি, এই হামলাগুলো নৌপথে মাদক পাচার রোধ করার জন্য পরিচালিত হয়েছে। হামলার শিকার সন্দেহভাজন বেশ কয়েকটি নৌযান ভেনেজুয়েলা থেকেই ছেড়েছিল।
মাদুরো এসব অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছেন—এগুলো ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটির অনেকেই এই হত্যাকাণ্ডকে বিচারবহির্ভূত হত্যার উদাহরণ বলে উল্লেখ করেছেন।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস বলেছেন, ‘তারা আমাদের তেল-গ্যাস, আমাদের সোনা, হীরা, লোহা, বক্সাইট—সবকিছু কোনো মূল্য পরিশোধ না করেই চায়। ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদই তাদের লক্ষ্য।’
এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় যোগ দিয়েছে কিউবাও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস মন্তব্য করেছেন, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অতিরঞ্জিত ও আগ্রাসী। তিনি সতর্ক করে বলেন, ‘এভাবে পরিস্থিতি চালালে অগণিত প্রাণহানি ঘটতে পারে এবং পুরো পশ্চিম গোলার্ধে ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে। আমরা যুক্তরাষ্ট্রের জনগণকে এই উন্মাদনা থামাতে আহ্বান জানাই।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে কখনোই ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেননি। গত বছর বিতর্কিত নির্বাচনে মাদুরো তৃতীয়বারের মতো জয়ী হওয়ার পর থেকে বিরোধীরা দাবি করে আসছে, তিনি আসলে পরাজিত হয়েছিলেন।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে