
গাজায় ইসরায়েলি নৃশংস হামলার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। গাজা-সংকট শুরুর পর এই প্রথম কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল। এই অঞ্চলের অন্য দেশগুলোও তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে চলমান পরিস্থিতির বিষয়ে সলাপরামর্শ করতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দাভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রশাসনবিষয়ক মন্ত্রী মারিয়া নেলা প্রাদা ঘোষণা দিয়েছেন, দেশটি গাজায় মানবিক সহায়তা পাঠাবে। ওই একই সংবাদ সম্মেলনে নেলা প্রাদা বলেন, ‘গাজা উপত্যকায় যে হামলা চলছে, তা এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি, হাজারো মানুষের বাস্তুচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গাজায় এ ধরনের আক্রমণের অবসান চাই।’
এদিকে, বলিভিয়ার প্রতিবেশী কলম্বিয়া ও চিলি তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে। দূতদের সঙ্গে দেশগুলো গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল হামলার নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান জানানোর বিষয়ে সলাপরামর্শ করবে। ঐতিহাসিকভাবেই লাতিন আমেরিকার বামঘেঁষা দেশগুলো ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। তবে অঞ্চলের ডানপন্থী দেশগুলো যুক্তরাষ্ট্রের ছায়াতলে ইসরায়েলঘেঁষা নীতি অবলম্বন করে।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিস এক টুইটে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। ওই টুইটেই তিনি তেল আবিবে নিযুক্ত চিলির রাষ্ট্রদূত জর্জ কারভাহালকে ডেকে পাঠানোর বিষয়টি জানান। আরব বিশ্বের বাইরে যেসব দেশে সবচেয়ে বেশি ফিলিস্তিনি রয়েছে, তাদের মধ্যে চিলি উল্লেখযোগ্য। কলম্বিয়ার প্রেসিডেন্টও অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে।
লাতিন আমেরিকার অন্যান্য দেশ যেমন—মেক্সিকো ও ব্রাজিল এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে